কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্টারনেটে লাইনম্যানের মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচর থানার কুড়ারঘাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মোঃ সুমন (১৮) নামে এক ইন্টারনেট লাইন কর্মীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৭ মে) রাত নয়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সুমনকে হাসপাতালে সহকর্মী আল- আমিন জানান, রাত ৮টার দিকে কুড়ারঘাট বিদ্যুৎ অফিসের পাশে ইন্টারনেট লাইনের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্টে অচেতন হয়ে পড়ে সুমন।পরে আমরা অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান,নিহত সুমনের গ্রামের বাড়ি, ভোলা সদরের মধ্য স্বর্নাবাধ গ্রামের মোঃশাহবুদ্দিনের ছেলে।বর্তমানে পরিবারের সাথে হাজারীবাগের গনকটুলি এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন । নিহত সুমন
ইন্টারনেট লাইন কর্মী ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্টারনেটে লাইনম্যানের মৃত্যু

আপডেট : ০৭:২৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬