
রাজধানীর শাহবাগ থানাধীন ঢাকা মেডিকেলের মহিলা বাথরুম ভিতর থেকে অজ্ঞাত (২৮) এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।
সোমবার (০৫ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে ঢাকা মেডিকেলের ১১০ ও ১১১ ওয়ার্ডে মাঝখানে মহিলা বাথরুম থেকে ঝুলন্ত উদ্ধার করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ(পরিদর্শক) মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে দশটার দিকে ঢাকা মেডিকেলের ১১০ ও ১১১ ওয়ার্ডে মাঝখানে মহিলা বাথরুমের পানির পাইবে এর সাথে গলায় ওড়না প্যাঁচানো অবস্হায় দেখতে পাই। পরে বিষয়টি শাহবাগ থানাকে অবগত করা হলে এই বিষয়ে উদ্ধার কাজ চলমান রয়েছে।











