
রাজধানীর ভাটারা থানা কোকোকোলা ঢালিবাড়ি কাঁচা বাজার এলাকায় গ্রিলের ওয়ারিং এর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল বারী (২৫) নামের এক গ্রিল মিস্ত্রির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০২ জুলাই) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মৃত ঘোষণা করে।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আব্দুল রাসেল জানান, বিকেলে কোকোকোলা ঢালিবাড়ি কাঁচাবাজারে সামনে একটি ভবনে গ্রিলেওয়ারিংয়ে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।পরে উদ্ধার করে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি আরো জানান,নিহত আব্দুল বারী গ্রামে বাড়ি ময়মনসিংহ জেলা ফুলবাড়িয়া থানার জুরবাড়িয়া গ্রামের জাকির হোসেনের ছেলে। তিনি পেশায় একজন গ্রিল মিস্ত্রি ছিলেন।বর্তমানে কোকাকোলা ঢালীবাড়ি এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের
ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।















