
রাজধানীর লালবাগের নবাবগঞ্জ বাজারে বিদ্যুৎ শর্টসার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ শিহাব (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মুরগির দোকানের কাজ করতো।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৩০ মিনিটের সময় অচেতন অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহত শিহাবের ভগ্নিবতী মোঃ সুজন মিয়া জানান,শিহাব নবাবগঞ্জ বাজারে আমার মুরগির দোকানে কাজ করে। দোকানের সকেট লাগাতে গিয়ে অসভ্যতা বসতে বিদ্যুৎ স্পর্শে অচেতন হয়ে পড়ে।পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে শিহাবের মৃত্যু হয়।
তিনি আরো জানান, শিহাবের গ্রামের বাড়ি
ফরিদপুর জেলার নড়িয়া থানার রাজনগর গ্রামের মৃত হারুন বেপারীর ছেলে। বর্তমানে লালবাগের নবাবগঞ্জ বাজারে ১০/১ নম্বর ভাড়া বাসায় থাকতো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।















