
রাজধানী ভাটারা থানার বসুন্ধরা আবাসিক ই-ব্লকে ১৪ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনের পানির সেফটি ট্যাংকি লাইট দিয়ে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু। নিহতরা হলেন, মোঃ ফরিদুল ইসলাম(৪০), মোঃ রাব্বি(১৭) মোঃদ লিটন(৩৫)। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১৬ আগস্ট ) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে মরদেহ ময়নাতনদের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে বিকাল তিনটার দিকে পাঠানো হয়েছে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ রাকিবুল হাসান জানান, আমরা ৯৯৯ মাধ্যমে খবর বসুন্ধরা আবাসিক এলাকা ই ব্লকে ১৪ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনে পানি সেফটি ট্যাংকির ৪ শ্রমিক কাজ করার সময় পানির ট্যাংকের ভেতরে ৩জন মারা গেছেন ও একজন অসুস্থ অবস্থায় আছেন। আমরা তিন শ্রমিকের মরদেহ ময়নাতন্ত্রে জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। তিনি জানান,ময়নতন্ত্রের প্রতিবেদন রিপোর্ট পেলেন মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহত রাব্বির খালাতো ভাই অলিভ জানান, চারজন বসুন্ধরা আবাসিক এলাকা একটি নির্মাণাধীন ভবনের ব্লক ই রোড নম্বর চারের পানির সেফটি ট্যাংকিতে ৪জন নেমে কাজ করছিল বাঁশের খুঁটির সঙ্গে ইলেকট্রিক লাইনে বাল্ব দিয়ে ভিতরে কাজ করছিল হঠাৎ তারা চারজন অসুস্থ হয় পরে একজন উঠে আসতে পারলেও তিনজন অচেতন অবস্থায় পড়ে থাকলে। পরে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে ময়নাতনদের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।
তিনি আরো জানান, আমরা সবাই সবার আত্মীয়, আমাদের গ্রামে বাড়ি, লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার তবারক হোসেনের সন্তান রাব্বি, ফরিদুলের বাবার নাম রফিকুল ইসলাম, লিটনের বাবার নাম তৈয়বুর আলী।















