
রাজধানীর শ্যামপুরের জুরাইন সালাউদ্দিন পেট্রোল পাম্প এলাকায় থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, অজ্ঞাত(৪০) ভবঘুরে ও মোঃ মনির হোসেন(৩৮) রিকশাচালক।
সোমবার (১৮ আগস্ট) রাত আটটার দিকে ২জনে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইরফান উদ্দিন জানান, আমরা খবর পেয়ে বিকেল সাড়ে ৩টার দিকেদুই ব্যক্তিকে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,স্থানীয় লোকের মুখে জানতে পারি, নিহত মনির হোসেন পেশায় রিকশাচালক আমাদের ধারণা অসুস্থতা জনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের গ্রামের বাড়ি, বরিশাল জেলার উজিরপুর উপজেলা যুগরীকান্দি এলাকার মৃত আব্দুর রশিদের সন্তান।
অপরদিকে,অজ্ঞাতনামা একব্যক্তির মরদেহ উদ্ধার করি। পড়ে থাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে। স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির আমরা সিআইডি ক্রাইমসিমকে খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলে জানান তিনি।মরদেহ দুইটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।
















