
অনৈতিক কার্যকলাপসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির পল্লবী থানাধীন ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান মামুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক কার্যকলাপসহ সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য মফিজুর রহমান মামুনকে বিএনপির প্রাথমিক সদস্যপদ-সহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। তবে বহিষ্কারের অভিযোগগুলোর বিস্তারিত বিবরণ প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।















