সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক নাজমার পাশে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাব

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক নাজমার পাশে দাঁড়িয়েছে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের সকল সদস্য। দুর্ঘটনার খবর পেয়ে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা তাঁর খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার জন্য পাশে থাকার আশ্বাস দেন।

ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের সভাপতি সাংবাদিক মাহাবুব আলম বলেন, “আমরা সবসময় আমাদের সাধ্যমতো চেষ্টা করি কোনো সাংবাদিক বিপদে পড়লে তাঁর পাশে দাঁড়ানোর। একজন সাংবাদিক বিপদে পড়লে তাঁর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি আরও বলেন, “ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাব সাংবাদিকদের প্রাণের সংগঠন। আমাদের প্রতিটি সদস্যের সুখে-দুঃখে এবং বিপদের সময় পাশে থাকাই সংগঠনের অন্যতম লক্ষ্য।”

সাংবাদিক নাজমার দ্রুত সুস্থতা ও সম্পূর্ণ আরোগ্য কামনা করেছেন ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের সভাপতি মাহাবুব আলম সহ সংগঠনের সকল সদস্য।

জনপ্রিয়

বিয়ের মাত্র ১৭ দিনের মাথায় শিক্ষিকা লিজার রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ পরিবারের

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক নাজমার পাশে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাব

আপডেট : ০৩:১৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬