পাকুন্দিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বিল্লাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াত হোসেন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হাই।

সভায় বক্তারা বলেন, অভয়াশ্রম গড়ে তোলা হলে দেশি মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত হবে। এতে জীববৈচিত্র্য রক্ষা পাবে এবং দেশের বাজার দেশি মাছে ভরে উঠবে। তাই সবাইকে মৎস্য সম্পদ রক্ষায় এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠান শেষে উপজেলার তিনজন শ্রেষ্ঠ মৎস্য চাষি ও খামারিকে সম্মাননা প্রদান করা হয়।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

পাকুন্দিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

আপডেট : ০২:৪২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫