নুর’কে দেখতে আসে ছাত্র আন্দোলনের নিহত মুগ্ধর ভাই স্নিগ্ধ

ঢাকা মেডিকেলে ভিপি নূরকে দেখতে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত মুগ্ধর ভাই স্নিগ্ধ।

শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত মুগ্ধর ভাই স্নিগ্ধ আহত ভিপি নূরকে দেখতে এসে সাংবাদিকদের বলেন। ভিপি নূরে এর উপর হামলা হয়েছে, আগামীকালকে আমার বা আপনাদের উপর হামলা হবে কিনা তার কোন নিশ্চয়তা নেই। হামলাকারীদে উদ্দেশ্য ব্যক্তিগত ক্ষোভেই স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মুগ্ধর ভাই স্নিগ্ধ।

তিনি আরো বলেন, তিনি শুধুমাত্র ২০২৪ সালের নয়, বরং আগে থেকেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কথা বলে আসছেন। আন্দোলনের একটি পরিচিত মুখ হিসেবে তার উপর হামলা চালানো হয়েছে। তিনি ভিডিও উদাহরণ উল্লেখ করে বলে, কিভাবে তাকে সিঁড়ির উপর ফেলে পিটিয়ে আহত করা হলো,আমরা তা ভিডিওতে দেখেছি। এটা থেকে সহজে বুঝা যায়, যারা হামলা করেছে তাদের ব্যক্তিগত ক্ষোভ থেকেই হামলাগুলো করেছে। এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে যে,বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী এখনও ফ্যাসিস্টদের হয়ে কাজ করছে।তাদের ব্যক্তিগত ক্ষোভের প্রকাশ আমরা সহজেই দেখছি। ২০১৮ সালের নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তিনি বলেন, “জাতীয় পার্টিকে যদি এখন নিষিদ্ধ না করা হয়, তাহলে সামনের এই নির্বাচন আসছে, সেটি আমরা ফ্যাসিবাদ বিরোধী নির্বাচন হিসেবে গ্রহণ করব না।

বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাই এক। বর্তমানে যে অঘটনই ঘটুক না কেন, সরকারের দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করা। আইনশৃঙ্খলা বাহিনীর বেপরোয়া হামলার দায়ভার সম্পূর্ণ সরকারকে নিতে হবে। আমাদের প্রধান দাবি ছিল পুলিশ প্রশাসন যাতে কোন রাজনৈতিক সরকার তাদের স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করতে না পারে। কিন্তু বর্তমান সরকারের আমলে এরকম কোন দৃশ্যমান উদ্যোগ আমরা দেখি না।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

নুর’কে দেখতে আসে ছাত্র আন্দোলনের নিহত মুগ্ধর ভাই স্নিগ্ধ

আপডেট : ০২:০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫