ঢামেকের সামনে অবৈধ ব্যবসাইদের কঠোর সতর্কবার্তা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সামনে ফুটপাত ও সড়কে কোনো ধরনের অবৈধ ব্যবসা ও স্থাপনা চলতে দেওয়া হবে না বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মোঃ শাহজাহান মিয়া।

শনিবার (১১ অক্টোবর) সকালের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ফুটপাতে উচ্ছেদ অভিযানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশাসক শাহজাহান মিয়া জানান, জনগণকে সঙ্গে নিয়ে (ডিএস সিসি) ও হাসপাতাল কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করবে যাতে হাসপাতাল এলাকায় স্বস্তিকর পরিবেশ বজায় থাকে।

তিনি আরো জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রকৃত ডেঙ্গু আক্রান্তে সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে উল্লেখিত সংখ্যার তুলনায় অনেক কম। কারণ, ডিএসসিসি এলাকায় দেশের প্রধান হাসপাতালগুলো অবস্থিত হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ডেঙ্গু রোগীরা এখানে চিকিৎসা নিতে আসেন। ফলে এখানে রোগী সংখ্যা বেশি দেখালেও তা মূলত সারাদেশের রোগী, ডিএসসিসি শুধু চিকিৎসা নয়, প্রতিরোধমূলক ব্যবস্থায়ও গুরুত্ব দিচ্ছে। এজন্য মশক নিধন কার্যক্রম, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করা হয়েছে।

ক্যাম্পাস পরিচ্ছন্নতা বিষয়ে তিনি জানান, জ্ঞানচর্চার অন্যতম প্রধান তিনটি প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজে পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তুলতে ক্যাম্পাস প্রশাসন ও ডিএসসিসি একসঙ্গে কাজ করবে।

ঢাবি-বুয়েট-ডিএমসি ক্যাম্পাসে বিশেষ মশক নিধন অভিযান ঢাবি-বুয়েট-ডিএমসি ক্যাম্পাসে বিশেষ মশক নিধন অভিযান এর অংশ হিসেবে শনিবার ডিএসসিসির উদ্যোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে। এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, রাজধানীর শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলো শুধু জ্ঞানের নয়, জাতির ভবিষ্যতের প্রতীক। সেগুলোর পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় আমাদের দায়িত্ব আরও বেশি।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

ঢামেকের সামনে অবৈধ ব্যবসাইদের কঠোর সতর্কবার্তা

আপডেট : ১২:২৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫