আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মসজিদের জমি দখলের অভিযোগ

জেলার ফকিরহাট উপজেলার শিঙ্গাতি গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মসজিদের জমি দখলের অভিযোগে ইউপি মহিলা সদস্যা শিউলির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) জুমার নামাজ শেষে সদর ইউনিয়নের সিংগাতী গ্রামের জামে মসজিদের মুসল্লী ও গ্রামবাসীরা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে মসজিদের সাধারণ সম্পাদক সৈয়দ আল মামুন অভিযোগ করে বলেন, শিউলী দীর্ঘদিন ধরে দলীয় পরিচয় কাজে লাগিয়ে মানুষের জমি দখলসহ মামলা-মোকদ্দমার ভয়ভীতি দেখিয়ে আসছেন। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি স্বামী জিয়া ও ছেলেদের নিয়ে মসজিদের জায়গা দখল করে রেখেছেন। এমনকি একসময় খুতবার সময় মসজিদের ইমাম সাহেবের ওপরও তারা হামলা চালান।

এ সময় এক মুসল্লি অভিযোগ করেন, শিউলী প্রায় ১৭-১৮ বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে মসজিদের জমি দখল করে রেখেছেন। কেউ প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করেছেন। আগে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও বর্তমানে বিএনপির পরিচয়ে চলাফেরা করেন। বক্তারা শিউলির দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার দাবি করেন।

এ ঘটনায় গ্রামবাসীর অভিযোগ ও শিউলির পাল্টা বক্তব্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এলাকাবাসীর একটাই দাবি—মসজিদের জমি নিয়ে আর কোনো বিশৃঙ্খলা নয়। কারণ মসজিদ সবার, মসজিদের জমি মানুষের ঈমান-আকিদার জায়গা; তাই সেটি দখলে থাকা মানে গ্রামবাসীর হৃদয়ে আঘাত করা।

পরে গ্রামবাসীরা বিক্ষোভ মিছিল বের করে শিউলির বিচারের দাবি জানান।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মসজিদের জমি দখলের অভিযোগ

আপডেট : ০৫:৩৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫