
জাতীয় প্রেসক্লাবের সামনে দেশের চলমান, সন্ত্রাস নৈরাজ্য বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সাংস্কৃতি জোট।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সাংস্কৃতি জোটের উদ্যোগে সংগঠনের সভাপতি শফিকুল আলম বাবুল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফার সঞ্চালনায় দেশে বর্তমান সন্ত্রাস, নৈরাজ্য বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নেতৃত্ববৃন্দ বলেন, দেশের বর্তমান যে ভয়াবহ সন্ত্রাস, নৈরাজ চলছে এতে দেশের সার্বিক পরিস্থিতি আইনশৃঙ্খলা ভয়াবহ অবনতি হয়েছে। বিভিন্ন স্থানে দিনে দুপুরে প্রকাশ্যে মানুষ মানুষকে মেরে ফেলছে। অথচ প্রশাসনের সামনে ঘটনা ঘটলেও তারা দর্শকের ভূমিকা পালন করেছেন। মনে হচ্ছে দেশের প্রশাসন সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে আছে। দুইদিন আগে ভোলাতে এক আলেমকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কিছুদিন আগে ঢাকার চকবাজারে মানুষের সামনে এক ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা করা হয়েছে।
গাজীপুরে একটি গার্মেন্টস এ একজন শ্রমিককে মিথ্যা চুরির অপবাদ দিয়ে রাতভর পিটিয়ে হত্যা করেছ, গাজীপুরে একজন সাংবাদিককে শত মানুষের সামনে পিটিয়ে হত্যা করেছে। অসংখ্য হত্যা ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে, কেউ প্রতিবাদ করতে তাৎক্ষণিক আসেনি। দেশটা মনে হয় সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। অবস্থায় এই অরাজগতা থেকে উত্তরণের জন্য আমরা অনেক করি জাতীয় সংসদ নির্বাচন অত্যান্ত জরুরী। কারণ অন্তর্বর্তীকালীন সরকার এই অরাজগতা দেশ রক্ষার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
রাত গভীর হলেই ছিনতাই ডাকাতি সহ বিভিন্ন অপকর্মে জড়িত হয় অপরাধীরা। রাস্তায় চলাচলে জীবনের হুমকি হয়ে দাঁড়ায়, অথচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রকার করতা নেই, দেশে চলছে রাজনৈতিক প্রতিহিংসা। শুধু একে অপরকে দোষারোপ করা ছাড়া কোন কাজ নেই। সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে এটি সিনেমার শুটিং এর দৃশ্য ক্যাপশন দেয়া বিএনপি’র লোক হামলা করেছে, অথচ বিষয়টি শুধুমাত্র অভিনয়, তাই আমরা রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাই আপনারা একে অন্যের উপর দোষ না দিয়ে কিভাবে দেশটাকে সন্ত্রাস দুর্নীতিমুক্ত করা যায়, এটা নিয়ে এগিয়ে আসুন।
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক বিচার ও উদাস গণতন্ত্র চর্চার উদ্দেশ্যে পূরণের জন্য আমরা মুক্তির সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু স্বাধীনতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।
















