
রাজধানীর বিজয়নগরে সংঘর্ষের হামলার ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু ঢামেকের ওসেকে ভর্তি।
শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, রাতে বিজয়নগরের আল রাজী টাওয়ারের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের শীর্ষ নেতারা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে লাঠিপেটা করলে নুর মারাত্মক আহত হন।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন,আমরা পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছিলাম।হঠাৎ আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ওপর চড়াও হয়।এতে নুরুল হক নুর গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার পর গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় দলটির কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় তারা আল রাজী টাওয়ারের সামনে চলে আসে। সেখানেই নুরসহ শীর্ষ নেতাদের ওপর হামলার ঘটনা ঘটে।
এর আগে একই এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয়।ওই সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্যসহ পাঁচজন এসেছে,তারা হলেন মো. রাশেদ(৩২), সাধারণ সম্পাদক,গণঅধিকার পরিষদ হাসান তারেক(২৮), সদস্য, ফারজানা কিবরিয়া(৩০), উত্তর শাখার সাধারণ সম্পাদক মেহবুবা ইসলাম(৩০), নারায়ণগঞ্জ জেলা সদস্য সচিব আনিসুর রহমান(৪২), ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ।
















