বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের উদ্যোগে নিহতদের স্মরণ

  • রিপোর্টার
  • আপডেট : ০৭:০০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ৩১১ পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ঃ- ২৪ এর জুলাই অভ্যুত্থানে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত শহীদ ছাত্র-জনতা ও বাংলাদেশ এয়ার ফোর্স এর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহত কোমলমতি ছাত্র – ছাত্রী, শিক্ষক ও প্রশিক্ষণ বিমানের পাইলট এবং সাংবাদিক রিমন ও সাংবাদিক তুহিন এর স্মরণে সোমবার (১১ অগাস্ট) মিরপুর ১০, হোটেল আমন্ত্রনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় নিহতদের স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে আহত ও নিহত সকলের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া চাওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ খালেক চ্যারিটি ফাউন্ডেশনে চেয়ারম্যান জনাব আব্দুল খালেক তিনি জানান, সাংবাদিকগণ যদি পেশাগত দায়িত্ব শতভাগ সততার সাথে পালন করেন, তবে সমাজে দুর্নীতি,টঅন্যায় ও অনাচার বহুলাংশে হ্রাস পাবে। তখনই সংবাদ মাধ্যম ও মিডিয়া ব্যক্তিত্বদের অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

তিনি আরও বলেন, একটি কল্যাণ রাষ্ট্র গঠনে প্রত্যেককে তার নিজ নিজ পেশা থেকে দায়িত্বশীল হতে হবে, দেশের প্রতি ভালোবাসা ও একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া অত্যন্ত জরুরি। দেশের স্বাধীনতা যুদ্ধের শহীদ ও দেশ গঠনের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জনাব আব্দুল খালেক তাঁর আলোচনা শেষ করেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য্য রাখেন, বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের সভাপতি জনাব আজিজুল হাকিম, দৈনিক সোনালী খবর পত্রিকার সম্পাদক মোঃ মনিরুজ্জামান, জনাব মোঃ আব্দুর রশিদ সিনিয়র সাংবাদিক, জনাব লুৎফুর বারী -সম্পাদক দৈনিক আজকের প্রসঙ্গ পত্রিকা কাজী শফিউল ইসলাম এনটিভি ও আরো অন্যান্য সাংবাদিকবৃন্দ।

এসময় তাঁরা জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ ছাত্র- জনতা ও উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহত কোমলমতি ছাত্র-ছাত্রীদের আত্মার শান্তি কামনায় ও আহতদের সুস্থতা চেয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবী করেছেন।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের উদ্যোগে নিহতদের স্মরণ

আপডেট : ০৭:০০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫