চট্টগ্রাম ঠিকাদার কল্যাণ সমিতি গঠন

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম ঠিকাদার কল্যাণ সমিতি গঠন, সভাপতি আহমেদুল কবির (নিপু), সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ (টিটু)।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ে ঠিকাদারদের কল্যাণ ও পেশাগত স্বার্থ রক্ষায় গঠিত হয়েছে নতুন ঠিকাদার কল্যাণ সমিতি।গতকাল সকাল ১১টায় অধিদপ্তরের হলরুমে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঠিকাদার আহমেদুল কবির (নিপু) এবং সঞ্চালনা করেন ঠিকাদার মোহাম্মদ বোখারী আজম। সভায় বক্তব্য রাখেন মোঃ নাছির উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ সেলিম রেজা, মোহাম্মদ সাইফুল ইসলাম,মোহাম্মদ বখতিয়ার চৌধুরী,যুদৃষ্টি দাসসহ অন্যান্য ঠিকাদারবৃন্দ। বক্তারা সমিতির লক্ষ্য, ঠিকাদারদের পেশাগত সমস্যা, সরকারি কাজের গুণগত মান এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।পরবর্তীতে উপস্থিত সকল ঠিকাদারের সর্বসম্মত সিদ্ধান্তে (২০২৬–২০২৭) মেয়াদের জন্য ৯ সদস্যবিশিষ্ট ঠিকাদার কল্যাণ সমিতি গঠন করা হয়। এতে আহমেদুল কবির (নিপু) সভাপতি এবং মোহাম্মদ আবদুল্লাহ (টিটু) সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি: মোহাম্মদ শাহ আলম ও মোহাম্মদ সেলিম রেজা,যুগ্ম সাধারণ সম্পাদক: এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু)। সাংগঠনিক সম্পাদক: সৈয়দ সাজেদুল করিম (সাজু)অর্থ সম্পাদক: মোহাম্মদ বোখারী আজম সদস্য: মোহাম্মদ সাইফুল ইসলাম ও মোহাম্মদ বখতিয়ার চৌধুরী। সভায় নেতৃবৃন্দ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে সমন্বয় রেখে সরকারি উন্নয়নমূলক কাজ যথানিয়মে, সুষ্ঠু ও মানসম্পন্নভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেষে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চা-চক্রের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

চট্টগ্রাম ঠিকাদার কল্যাণ সমিতি গঠন

আপডেট : ০২:৪৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬