
বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়ন(ট্র্যাব) এর পক্ষ থেকে ঢাকা- ১৪ আসন সংসদ সদস্য পদপ্রার্থী জনাব এস এ সিদ্দিক সাজুকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মিরপুরে কল্যাণপুরস্থ জনাব সাজুর নিজ অফিসে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্ট প্রদান শেষে জনাব এস এ সিদ্দিক সাজু ও ট্র্যাবের সভাপতি আজিজুল হাকিম এর সঙ্গে সংগঠন ও নির্বাচনীয় ব্যাপারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টিআরইউবি সংগঠনের সভাপতি জনাব আজিজুল হাকিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফয়েজ উল্লাহ স্বাধীন, সদস্য ওমর ফারুক নিলয়, মীর্জা আমিন আহমেদ, মোহাম্মদ নুরুল হুদা ও মোহাম্মদ সোহেল রানা প্রমূখ।
















