নিউজ গার্ডেন এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ ২৭ ডিসেম্বর ২০২৫ ইং

সত্য, ন্যায় ও জনস্বার্থের প্রশ্নে আপসহীন অবস্থান নিয়ে পথচলা অনলাইন সংবাদমাধ্যম নিউজ গার্ডেন তাদের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় নগরীর ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তন, চট্টগ্রামে এক আনুষ্ঠানিক প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বরেণ্য বুদ্ধিজীবী, জ্যেষ্ঠ সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানকে তাৎপর্যপূর্ণ করবেন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন—নিউজ গার্ডেন এর প্রধান সম্পাদক ইসকান্দর আলী চৌধুরী,সম্পাদক কামরুল হুদা,এবং প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক এস. এম. আহমেদ হোসাইন।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন—নিউজ গার্ডেন এর বার্তা সম্পাদক মোঃ সাইফুর রহমান সাইফুল।

নিউজ গার্ডেন প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন পরিষদের বৈঠকের আলোচনায় সংক্ষিপ্ত বক্তব্যে জানায় প্রতিষ্ঠালগ্ন থেকেই এই সংবাদ মাধ্যম ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অনিয়ম ও সামাজিক অবিচারের বিরুদ্ধে আপসহীন ভূমিকা রেখে সংবাদ প্রকাশ করে আসছে। কোনো রাজনৈতিক চাপ, অর্থনৈতিক প্রলোভন কিংবা সুবিধাবাদী সমঝোতা নয়—সত্য প্রকাশই তাদের একমাত্র অঙ্গীকার।

প্রধান সম্পাদক ইসকান্দর আলী চৌধুরী বলেন, “আজ যখন গণমাধ্যমের একটি অংশ আপসের রাজনীতিতে জড়িয়ে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে, তখন নিউজ গার্ডেন সচেতনভাবে সত্যের পক্ষে দাঁড়িয়ে আছে। এই অবস্থান থেকে আমরা একচুলও সরে আসবো না।”

সম্পাদক কামরুল হুদা বলেন“সাংবাদিকতা কোনো গোষ্ঠীর সেবাদাস নয়; এটি জনগণের অধিকার রক্ষার লড়াই। নিউজ গার্ডেন সেই লড়াই অব্যাহত রাখবে।”সদস্য সচিব মোঃ সাইফুর রহমান বলেন হিংসা বিদ্বেষ নিয়ে মানুষ বেশি দূরে এগোতে পারে না। তাই এই ধরনের মানুষ সব সময় সমাজের সুন্দর পরিবেশ এবং দেশের উন্নয়নের প্রধান অন্তরায়। নিউজ গার্ডেন এর আগমীর পথ চলা হবে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে সাদাকে সাদা বলা এবং কালোকে কালো বলা। এই পত্রিকা আগামীতে জাতির আলোর প্রতীক হিসেবে অগ্ৰজ ভমিকা রাখবে এমনটাই প্রত্যাশা।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক এস. এম. আহমেদ হোসাইন বলেন,“এই প্রতিষ্ঠাবার্ষিকী আনুষ্ঠানিকতা নয়—এটি আগামী দিনের জন্য আরও সাহসী, অনুসন্ধানী ও প্রতিবাদী সাংবাদিকতার অঙ্গীকার।”অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য পাঠক, শুভানুধ্যায়ী ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

কর্তৃপক্ষের দৃঢ় প্রত্যয়—সত্যের পক্ষে অবস্থান নেওয়াই সাংবাদিকতার প্রকৃত পরিচয়, আর সেই লড়াইয়ে নিউজ গার্ডেন ভবিষ্যতেও সামনের সারিতে থাকবে।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

নিউজ গার্ডেন এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ ২৭ ডিসেম্বর ২০২৫ ইং

আপডেট : ১২:৩৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫