
রাজধানীর ধানমন্ডি থানাধীন একটি বাসার ১১তলার ছাদ থেকে নিচে পড়ে মোঃ আল- মোকাব্বর অর্ণব ইসলাম (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
শনিবার (০২ মে) দুপুরে দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ রাজিব হোসেন জানান, আমরা খবর পেয়ে দুপুর সাড়ে বারোটার দিকে ধানমন্ডির ১১ নম্বর রোডের ৩১ নম্বর বাসার 1 A ও 1 B ফ্ল্যাটের মাঝখানের ফাঁকা জায়গার কংক্রিটের উপর থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আমরা স্বজনের সঙ্গে কথা বলে জানতে পারি আল-মোকাব্বার অর্ণব ইসলাম ১১তালা ভবনের ছাদ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।আমরা জানতে পেরেছি তিনি পেশায় ব্যবসা করতেন তার বাবার একটি স্কুল ছিল ওই স্কুলে সে দেখাশোনা পড়তেন। নিহতের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার আকুবপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।বর্তমানে ধানমন্ডি ১১নম্বর রোডের ৩১নম্বর নিজ বাসায় থাকতেন।
















