মাকে দেখে ঢাকায় ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল

রাজধানীর যাত্রাবাড়ী থানার হানিফ ফ্লাইওভারের উপরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো:আবুল কাশেম (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আবুল কাসেমকে নিয়ে আসা (পথচারী) মোছ: সাদিয়া আক্তার জানান, বিকেলের দিকে আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে বাইক নিয়ে ঘুরার উদ্দেশ্যে বের হয়েছি। হানিফ ফ্লাইওভারে যখন আমরা পৌঁছাই সেখানে দেখতে পাই রক্তাক্ত অবস্থায় একজন বৃদ্ধ মাটিতে গুরুতর অবস্থায় পড়ে আছে,পাশেই আবুল কাশেম মোটরসাইকেল পড়ে আছে মাথায় গুরুতর আঘাত। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলেন নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহতের নাতি সোয়াত জানান,আজ আমার দাদা তার বৃদ্ধা মাকে দেখতে শরীয়তপুরের ভেদরগঞ্জে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ঢাকা ফেরার পথে হানিফ ফ্লাইওভারের উপরে দুর্ঘটনায় তিনি মারা যান।আমাদের গ্রামে বাড়ি,শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ থানা এলাকার ফজলুল হকের ছেলে। বর্তমানে থানার পূর্ব শেওড়া পাড়ার ১২৫৮ নং বাসায় পরিবার নিয়ে থাকতে। আমার দাদা দুই সন্তানের জনক ছিলেন ও শেওড়াপাড়ায় রোড সিমেন্টের দোকান ছিলো।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ:ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

মাকে দেখে ঢাকায় ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল

আপডেট : ০৫:০৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬