হাজারীবাগে দূর্বৃত্তের ছুরিকাঘাতে ৮ম শ্রেনী শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে দূর্বৃত্তের ধারালো অস্রের আঘাতে শাহরিয়ার শারমিন (বিন্তি) (১৪) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু। নিহত রায়েরবাজার হাইস্কুলের ৮ম শ্রেনী শিক্ষার্থী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে দশটার দিকে মৃত ঘোষণা করে।

নিহত শিক্ষার্থী ছাত্রীর বাবা বেলাল হোসেন জানান, আমার মেয়ে রায়ের বাজার হাই স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।রাতের দিকে হাজারীবাগ হায়দার হোটেলে গলির ভিতরে অজ্ঞাত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে পিছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আমরা দেখতে পেয়ে আমার মেয়েকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কে বা কাহারা কি কারনে আমার মেয়েকে ছুরিকাঘাত করেছে এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।

তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার কাছিকাটা এলাকায়। বর্তমানে হাজারীবাগ হায়দার হোটেলে পাশে বাবু কমিশনার বাড়ি পাঁচতলার ভাড়া বাসায় থাকি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

হাজারীবাগে দূর্বৃত্তের ছুরিকাঘাতে ৮ম শ্রেনী শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০৩:৪৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬