
রাজধানীর ডেমরা থানাধীন কামারগোপ এলাকায় একটি জমি থেকে দেলোয়ার হোসেন দেলু (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পেশায় ব্যাটারি চালিত অটোরিক্সা চালক।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ডেমরা থানার উপ-পরিদর্শক (এস আই) শীতল কুমার জানান, আমরা সকাল সাতটার দিকে খবর পেয়ে ডেমরার কামারগোপ মো: কাজী কামালের জমির ভিতরে রক্তাক্ত অবস্থায় দেলোয়ার হোসেন দিলু নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, নিহতের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে,ধারণা করা হচ্ছে কোন দুষ্কৃতিকারী ইট ও বাসের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। তবুও ময়না তদন্তের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহত দেলোয়ার হোসেনের মেয়ে লামিয়া জানান, রাত বারোটার দিকে স্থানীয় রনি (২৫) নামের এক যুবক মোবাইল ফোনে দেখে নিয়ে যায়। তারপরে আমার বাবাকে ঈদে আঘাত করেও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। কি কারনে আমার বাবাকে পিটিয়ে হত্যা করেছে আমরা এ বিষয়ে কিছু বলতে পারব না, আমরা শুনেছি ঘাতক রনি মাদকাসক্ত ও মাদক বিক্রেতা ছিলেন। ঘাতক রনিকে পুলিশ আটক করেছে থানা হেফাজতে রয়েছে।
তিনি আরো জানান, আমাদের নিজ বাসা ডেমরার কামারগোপ ৪ নং গেট এলাকার মৃত রাজ্জাক মিয়ার ছেলে।















