
রাজধানীর ডেমরার বাশপট্টী এলাকায় মোটর বাইকের ধাক্কায় মোঃ সুরুজ আলী (৬০) নামের এক বৃদ্ধ নিহত।
রবিবার (২৯ মার্চ) রাত পৌনে আটটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতে ছেলে মোঃ আলমাছ জানান, আমার বাবা রিক্সা চালক সন্ধ্যার দিকে ডেমরা বাঁশ পট্টি এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে জরুরি বিভাগে দ্রুত নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি শেরপুর জেলা নলিতাবাড়ী এলাকার মৃত হজরত আলী ছেলে। বর্তমানে ডেমরার কোনাপাড়া এলাকায় পরিবার নিয়ে থাকতো আমরা পাঁচ ভাই দুই বোন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
















