ভূমি অফিসে বদলি আদেশ অমান্যের অভিযোগ: ভোগান্তিতে সাধারণ মানুষ

রোয়াইল ইউনিয়ন ভূমি অফিসে অফিস সহকারী আলিমের বিরুদ্ধে বদলি আদেশ অমান্য করে দায়িত্ব পালনের অভিযোগ উঠেছে। জানা গেছে, আলিমকে অনেক আগেই সুয়াপুর ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হলেও তিনি এখনো রোয়াইল ইউনিয়ন ভূমি অফিসে অফিস পরিচালনা করে আসছেন।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক সেবাগ্রহীতা অভিযোগ করেন, ভূমি সংক্রান্ত সেবা নিতে এসে তাদের কাছ থেকে নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এতে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং সেবা পেতে অনাকাঙ্ক্ষিত ভোগান্তির শিকার হচ্ছেন। এ বিষয়ে অফিস সহকারী আলিমের কাছে বদলি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন,
“বদলি করা হয়েছে এটা সত্য। স্যারদের বলেই আছি আরকি। তবে সেবাগ্রহীতাদের কাছ থেকে বাড়তি অর্থ নেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করে বলেন, “বাকি অভিযোগ সত্য নয়। স্থানীয়দের দাবি, বদলি আদেশ কার্যকর না হওয়ায় অফিস ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রশ্নের মুখে পড়ছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

ভূমি অফিসে বদলি আদেশ অমান্যের অভিযোগ: ভোগান্তিতে সাধারণ মানুষ

আপডেট : ০৭:১১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬