
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মকিমপুর গ্রামে দিলরুবা (৩২) নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত দিলরুবা আবদুর রহমানের মেয়ে, তার স্বামী মিজানুর রহমান (৫০), পিতা মৃত রজ্জব আলী।
পরিবারের সদস্যদের ভাষ্যমতে, গত ১২ জুন ২০২৬ দিবাগত রাত আনুমানিক ১টার দিকে দিলরুবার মৃত্যু হয়।
তবে এ ঘটনাকে আত্মহত্যা হিসেবে মানতে নারাজ নিহতের স্বজনরা।
তাদের দাবি, দিলরুবার মৃত্যু রহস্যজনক এবং এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। পরিবারের অভিযোগ, তাকে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। এ কারণে তারা ঘটনার একটি নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত সত্য উদঘাটনের জোর দাবি জানিয়েছেন।
















