ভাবির হাতে ৫বছরের ননদ খুন

  • রিপোর্টার
  • আপডেট : ০৭:৫৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৫৭ পড়া হয়েছে

রাজধানীর ভাটারা থানার কুড়িল মৃধাবাড়ি একটি দোতলা বাসার নিচতলায় পানির ট্যাংকির ভিতর থেকে আরিফা (০৫) আক্তার নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ভাটারা থানার উপ-পরিদর্শক(এসআই) মোঃ মওদুদ কামাল জানান, আমরা খবর পেয়ে বুধবার (২১ জানুয়ারি) রাত আটটার দিকে ভাটারার কুড়িল মৃধাবাড়ী দুই তলা বাসার নিচতলায় পানির টাংকির ভিতর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, আমরা জানতে পেরেছি ওই মেয়ের ভাবি খাদিজা আক্তার (১৬) তাকে শ্বাসরোধ করে হত্যার পরে পানির ট্যাংকির ভিতর ফেলে রাখে। আমরা খাদিজাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করেছি জিজ্ঞাসাবাদ চলছে। তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

নিহত আরিফার ভাই হাসান জানান, আমার বোনকে পরশু একটি পুতুল ও প্লাস্টিকের ফুল কিনে দিয়েছি। এই নিয়ে আমার স্ত্রী খাদিজা ভীষণ রেগে যায় বলে আমাকে কিনে দিলে না কেন, রেগে গিয়ে হিংসা করে তাকে হত্যা করেছে বলে সে জানান।

তিনি আরো জানান, শরীয়তপুর জেলার দামুড্ডা থানার সিদুল কুড়া গ্রামে মোহাম্মদ রাজীবের মেয়ে। আমরা বর্তমানে ভাটারার কুড়িল মৃধাবাড়ী জহিরের বাসার ভাড়াটিয়া আমরা তিন ভাইবোন ও ছিল ছোট। আমার বোন প্লেতে পড়তো।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

ভাবির হাতে ৫বছরের ননদ খুন

আপডেট : ০৭:৫৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬