বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে রাজধানীর শাহবাগে উদ্যোক্তা সাইকেল র‍্যালি

বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হলো “উদ্যোক্তা সাইকেল র‍্যালি ২০২৬”
ঢাকা, ১০ জুলাই ২০২৬ (শুক্রবার): প্রবল বর্ষণ আর প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে “উদ্যোক্তা সাইকেল র‍্যালি ২০২৬”।

তরুণ সমাজকে বেকারত্বমুক্ত, দক্ষ, আত্মনির্ভরশীল ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে আই উদ্যোক্তা এবং বাংলাদেশ টুরিস্ট সাইক্লিস্ট যৌথভাবে এই ব্যতিক্রমধর্মী আয়োজনের উদ্যোগ নেয়।
অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল তথ্যপ্রযুক্তিনির্ভর উদ্যোক্তা সৃষ্টি, নিরাপদ ও বৈধ উপায়ে ঘরে বসে আয়ের সুযোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, ডিজিটাল মার্কেটিংয়ে তরুণদের উদ্বুদ্ধ করা এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তুলতে সাইক্লিংকে জনপ্রিয় করে তোলা। একই সঙ্গে দেশের ইতিহাসে প্রথমবারের মতো “স্টাইলিস্ট সাইক্লিস্ট” সূচনা যাত্রারও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আই উদ্যোক্তার ব্যবস্থাপনা পরিচালক মোঃ নজরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনয়শিল্পী ও নাট্যনির্মাতা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, গবেষক ও আর্কাইভস বিশেষজ্ঞ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ টুরিস্ট সাইক্লিস্টের প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম টুববুস।
প্রধান অতিথির বক্তব্যে শংকর সাঁওজাল বলেন, “আজকের এই প্রবল বৃষ্টির মধ্যেও সাইক্লিস্টরা প্রমাণ করেছেন—ইচ্ছাশক্তি থাকলে শত প্রতিকূলতাও জয় করা যায়। সাইকেল একটি পরিবেশবান্ধব বাহন। পরিবেশ রক্ষা এবং নিরাপদ ভবিষ্যৎ গড়তে সচেতনতা যেমন জরুরি, তেমনি সফল উদ্যোক্তা হতে সঠিক প্রশিক্ষণ ও দিকনির্দেশনারও কোনো বিকল্প নেই।”
বিশেষ অতিথি আল আমিন বিন হাসিম বলেন, “তরুণ-তরুণীরাই দেশের সবচেয়ে বড় সম্পদ। তাদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং সুরক্ষায় সরকার, সমাজ ও বেসরকারি উদ্যোগকে একসঙ্গে কাজ করতে হবে।”
সভাপতির বক্তব্যে মোঃ নজরুল ইসলাম বলেন, “আমরা এমন একটি দক্ষ ও সচেতন উদ্যোক্তা সমাজ গড়তে চাই, যারা নিরাপদ, বৈধ ও ঝুঁকিমুক্ত ব্যবসার মাধ্যমে দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।”
ব্রেইন লাইফ হসপিটালের ব্যবস্থাপক পরিচালক ফখরুল হোসেন বলেন, “তরুণদের হতাশা দূর করে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে আই উদ্যোক্তার বিনামূল্যের প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ।”
বুড়িগঙ্গার মঞ্চের জাতীয় কমিটির নির্বাহী সদস্য কামরুল হাসান চৌধুরী বিপু বলেন, “সাইক্লিস্টদের নিরাপত্তার জন্য দীর্ঘদিন ধরে পৃথক সাইকেল লেন বাস্তবায়নের দাবি জানিয়ে আসছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের বিনীত আহ্বান—দেশব্যাপী নিরাপদ সাইকেল লেন নির্মাণ করা হোক।”
বাংলাদেশ টুরিস্ট সাইক্লিস্টের প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম টুববুস বলেন, “প্রয়োজনে সাইকেল, প্রতিবাদে সাইকেল। সাইকেল এখন শুধু দুই চাকার বাহন নয়; এটি সুস্বাস্থ্য, পরিবেশ রক্ষা, জ্বালানি সাশ্রয়, প্রযুক্তিনির্ভর সচেতনতা এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনের প্রতীক। ‘স্টাইলিস্ট সাইক্লিস্ট’ উদ্যোগের মাধ্যমে আমরা নতুন প্রজন্মকে আরও বেশি সাইক্লিংয়ে উদ্বুদ্ধ করতে চাই।”
অনুষ্ঠানে পল্লী ডিজিটাল এগ্রো প্রাইভেট লিমিটেডের মার্কেটিং ম্যানেজার শামীম হোসেনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সবশেষে জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে দোয়েল চত্বর পর্যন্ত বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়। প্রবল বর্ষণ উপেক্ষা করে প্রায় ১৫০ জন তরুণ-তরুণী ও বিভিন্ন বয়সী সাইক্লিস্ট এতে অংশগ্রহণ করেন। বৃষ্টিভেজা সেই র‍্যালি প্রমাণ করে—স্বপ্ন, সাহস ও সচেতনতার কাছে প্রতিকূলতা কখনোই বাধা হতে পারে না।
পরিবেশ রক্ষা, সুস্বাস্থ্য, দক্ষ উদ্যোক্তা সৃষ্টি এবং নিরাপদ সাইক্লিং সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয়ে এই আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এমন উদ্যোগ দেশের তরুণ সমাজকে আত্মনির্ভরশীল, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে রাজধানীর শাহবাগে উদ্যোক্তা সাইকেল র‍্যালি

আপডেট : ১২:২৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬