বিদ্যুৎস্পৃষ্টে ওয়াইফাই শ্রমিকের মৃত্যু

রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় ওয়াইফাই লাইনের বিদ্যুতের পোলের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট নিচে পড়ে অলিউর রহমান(২৩) নামের এক ওয়াইফাই কর্মীর মৃত্যু।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকাল তিনটার দিকে মৃত ঘোষণা করে।

নিহতের সহকর্মী মোঃ সুমন জানান, আমরা ওয়াইফাই লাইন এর শ্রমিক দুপুরের দিকে মতিঝিলের দিলকুশা এলাকায় বিদ্যুতের লাইনের পোলে ওয়াইফাইয়ের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পোল থেকে নিচে পড়ে যায়।পরে অচেতন অবস্থায়তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি ফেনী জেলার পশুরাম থানার রাঙ্গামাটিয়া গ্রামের,শেখ ফরিদের সন্তান। বর্তমানে মতিঝিলের ফকিরাপুল এক নম্বর গলি এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

বিদ্যুৎস্পৃষ্টে ওয়াইফাই শ্রমিকের মৃত্যু

আপডেট : ০১:১১:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫