বন্ধুর বাসার ছাদ থেকে পড়ে অনার্সের শিক্ষার্থীর মৃত্যু

  • রিপোর্টার
  • আপডেট : ০৯:৩৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • ১২৮ পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ঃ- রাজধানীর লালবাগ থানার ৩ নম্বর জগন্নাথ শাহ লেনের তৃতীয় তলার একটি ভবনে ছাদ থেকে নিচে পড়ে মোঃ সোলেমান(২৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু।নিহত একটি কলেজের অনার্সের শিক্ষার্থী ছিল ও পাশাপাশি একটি রেস্টুরেন্টে চাকরি করতেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই বাসার মালিক মোঃ মাইনুদ্দিন জানান, সোলেমান আমার ছেলের শৈশবের বন্ধু এক সঙ্গে পড়াশোনা করত।সুলেমা পড়াশোনার পাশাপাশি একটি রেস্টুরেন্টে চাকরি করতো রাতে রেস্টুরেন্টে ডিউটি শেষে সে আমাদের বাসায় আসে। এরপর আমার ছেলে ও সে ছাদে গিয়ে গল্প করছিল তখন সোলেমান বলে আমার শরীরটা খারাপ লাগছে, আমার ছেলে তখন বলেতুই তাহলে বাসায় চলে যা। ঠিক আছে চলে যাব।

এর কয়েক মিনিট পরেই হঠাৎ দেখি ছাদের পেছন দিকে থাকা রেলিংয়ের পাশ থেকে সে নিচে পড়ে যায়, পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোলেমানে বাসা ঢাকার লালবাগ এলাকার নাজমি শাহাদাতে সন্তান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

বন্ধুর বাসার ছাদ থেকে পড়ে অনার্সের শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০৯:৩৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫