
রাজধানীর হাতিরঝিল থানার রেড ক্রিসেন্ট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় রিকশা চালক আব্দুল আউয়াল(৬৭) এক বৃদ্ধের মৃত্যু।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে রাত পৌনে দুইটার দিকে নিয়ে আসলে জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেকে) তিনি মারা যান।
তাকে ঢামেকে নিয়ে আসা পথচারী সাগর জানান, হাতিরঝিলে রেড ক্রিসেন্ট এলাকার একটু সামনে রিক্সা চালিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার রিকশাকে সজরে ধাক্কা দেয়। এতে রিকশাচালক আহত হন, পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেকে) চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর থানার গার্মি গ্রামের মৃত আব্দুল আজিজে ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
















