
গতকাল শনিবার রমজানের ১০ম দিনে রমনা পার্ক চাইনিজ রেস্টুরেন্টে পাবনা ব্যাংকার্স ফোরামের (পিবিএফ) বাৎসরিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পাবনা ব্যাংকার্স ফোরামের সভাপতি ও সোনালী ব্যাংক পিএলসি’র জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারিক মোরশেদ, যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দিন আহমদ, কমার্স ব্যাংকের সাবেক এমডি ড. আব্দুল খালেক খান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো: জবদুল ইসলাম ও আবু সামা মো: আতাউর রহমান, সাবেক ব্যাংকার ড.খন্দকার রহিমুজ্জামান,পাবনা ব্যাংকার্স ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম।
ফোরামের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীদুল ইসলামের সঞ্চালনায় সভাপতি মোঃ আব্দুল কুদ্দুসের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে ফোরামের সহসভাপতি ও ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ জিয়াউল্লাহর কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে পাবনা ব্যাংকার্স ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম বিস্তারিত আলোচনা করেন।
পরবর্তীতে ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হামিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সবাই পাবনা ব্যাংকার্স ফোরামের সার্বিক সাফল্য কামনা করে পারস্পরিক যৌক্তিক সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন।
ইসলামী ব্যাংক পিএলসি এর
এফএভিপি নিয়ামতুল্লাহ মাসুমের মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।















