
ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি (পাবনা জেলার আংশিক সাথিয়া, বেড়া, আমিনপুর থানা) আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার পল্লবী প্রিন্স কিচেন কনভেনশন সেন্টারে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। পাবনা কাশিনাথপুরে কৃতি সন্তান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক মেম্বার প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন,কাশিনাথপুরে কৃতি সন্তান মোঃ সাইদুর রহমান খান, (সচিব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়), মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ,(এমডি ও সিইও, যমুনা ব্যাংক পিএলসি), অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, (প্রাক্তন উপ-উপাচার্য, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিইউপি),ড.খন্দকার রহিমু জ্জামান,(সাবেক ব্যাংক কর্মকর্তা), সাংবাদিক পারভেজ খান (সিইও, দৈনিক রূপালী বাংলাদেশ),মোহাম্মদ খাইরুজ্জামান কামাল (সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক, বাসস), মোঃ সাইদুল ইসলাম, পরিচালক, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাশিনাথপুরের কৃতি সন্তান ব্যাংক কর্মকর্তা মোঃ শাহীদুল ইসলাম।
ঢাকায় বিভিন্ন পেশায় কর্মরত পাবনা জেলার বৃহত্তর কাশিনাথপুর এর সবাইকে নিয়ে গঠিত ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি সংগঠনটি একটি অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন। অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যে এমন আয়োজনকে সাধুবাদ জানানো হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই সংগঠনের মাধ্যমে ঢাকায় বসবাসরত বৃহত্তর কাশিনাথপুর এলাকার সকলের মধ্যে পারস্পরিক ভাতৃত্ববোধ গড়ে উঠবে ।
উপস্থিত অতিথিবৃন্দ বলেন, এই সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যেতে পরবো ও সকল সদস্যদের পরিচয় করিয়ে দেন।বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা কর হয়।















