
রাজধানীর যাত্রাবাড়ী থানার ফ্লাইওভারের উপর দ্রুতগামী বাসের ধাক্কায় শাকিব ১৩) নামের এক পথশিশু নিহত।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি আরো জানান, আমরা জানতে পারি নিহত কিশোর পথশিশু বিকেলে যাত্রাবাড়ী ফ্লাইওভারের উপর মোড়ে প্লাস্টিকের বোতল কুড়াতে গেলে দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দেয় এতে গুরুতর আহত হন।
পরে পথচারী আ: কাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তার মৃত্যু হয়। নিহত কিশোর ডেমরা রাজা খালি এলাকায় থাকতেন।
















