
রাজধানীর কদমতলী থানাধীন ঢাকা ম্যাচ এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা(৬৫) এক বৃদ্ধ নিহত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্য রাতের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কদমতলী থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মোঃ সাইফুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ভোর সাড়ে চারটার দিকে কদমতলী ঢাকা ম্যাচের সামনে মেইন রাস্তায় পড়ে থাকতে দেখি। পরে জানতে পারি অজ্ঞত দ্রুতগামী কোন গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানেন,নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে। ঘাতক জানতে সিসি ফুটেজ দেখে সনাক্তের চেষ্টা চলছে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে প্রযুক্তির সহায়তায় তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।
















