ট্রাকের চাপায় এক যুবকের মৃত্যু

রাজধানীর কদমতলী থানাধীন পোস্তগোলা ব্রিজের নিচে রাস্তা পারাপারে সময় ট্রাকের ধাক্কায় মোঃ সাকিব হোসেন(৩২) নামে এক যুবক নিহত।

বুধবার (০৫ নভেম্বর) দিবাগত রাতে মরদেহ ময়নতন্ত্রের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে মর্গে পাঠানো হয়েছে।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ মোয়াজ্জেম হোসেন জানান, আমরা খবর পেয়ে সন্ধ্যার দিকে পোস্তগোলা ব্রিজে নিচে রাস্তার উপর থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি পোস্তগোলা ব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে ও চালককে আটক করা হয়েছে।

নিহত সাকিবের ভাই সাবু হোসেন জানান, আমার ভাই একটি স্টিল মিলে চাকরি করতেন।আমাদের গ্রামে বাড়ি কুষ্টিয়া জেলা কুমারখালী থানার বহন বাড়িয়া এলাকার মোঃ মুজিবুর রহমানের সন্তান। বর্তমানে নারায়ণগঞ্জের পাগলা এলাকায় থাকতেন নিহত এক ছেলে এক মেয়ের জনক ছিলেন ও পাঁচ ভাই এক বোন।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

ট্রাকের চাপায় এক যুবকের মৃত্যু

আপডেট : ১০:০৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫