ছাদ থেকে ফেলে কিশোরী গৃহকর্মীকে হত্যা

রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবনের আটতলা থেকে রিক্তা মণি (১২) নামে এক গৃহকর্মীকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসার গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) ভোর ৬টার দিকে ধানমন্ডির ৯/এ নম্বর সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহত রিক্তা মণির বাড়ি সুনামগঞ্জে। সে ওই বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ছিল। ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিক্তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শনিবার (২০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাইফুল ইসলাম। তিনি জানান, ঘটনার পর ওই বাসার গৃহকর্তা প্রকৌশলী সবিবুর রহমান এবং তার স্ত্রী ফারাহ নুসরাতকে আটক করে থানায় নেওয়া হয়েছে। ওসি সাইফুল ইসলাম বলেন, নিহত রিক্তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

ছাদ থেকে ফেলে কিশোরী গৃহকর্মীকে হত্যা

আপডেট : ০১:০১:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬