চলন্ত রিক্সা থেকে পড়ে এক যুবকের মৃত্যু

রাজধানীর ওয়ারী বলদা গার্ডেন এলাকায় চলন্ত রিক্সা থেকে পড়ে মোঃ আসিফ(২৪) নামের এক যুবকের মৃত্যু।

সোমবার (২০ এপ্রিল) বিকেল সোয়া পাঁচটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোঃ সালমান ফার্সি জানান, বিকেল ৪টার দিকে ওয়ারী বলদা গার্ডেন এলাকায় রিক্সা করে বনগ্রাম বাসা যাবার পথে হঠাৎ রিক্সা থেকে নিচে পড়ে এক যুবক আহত হন। পরেআমরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সালাউদ্দিন ন্যাশনাল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, আমরা জানতে পেরেছি নিহত যুবকের বাসা, ওয়ারীর বনগ্রাম কাজী অফিস এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

চলন্ত রিক্সা থেকে পড়ে এক যুবকের মৃত্যু

আপডেট : ০১:০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬