
রাজধানীর শহীদ মিনারের উপরে দুর্বৃত্তের গুলিতে ও কুপিয়ে মোঃ রাকিব (২৫) নামের এক যুবক গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেকে ভর্তি পরে রাত সাড়ে দশটার দিকে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার ওসেকে চিকিৎসাধীন অবস্থায় রাকিবের মৃত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে আসলে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেকে) ভর্তি করা হয়েছে।
তাকে হাসপাতালে নিয়ে আসা মোঃ ঈশান জানান,শহীদ মিনার উপরে পূর্ব শত্রুতার জের ধরে তিন থেকে চার জন যুবক তাকে লক্ষ্য করে মাথায় গুলি করে ও পেটের ডান পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখন করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে ওসেকে ভর্তি দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, আহত রাকিবের বাসা শিববাড়ি স্টাফ কোয়ার্টারের খোকন মিয়ার ছেলে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, শহীদ মিনারের উপর থেকে এক যুবক গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে মেডিকেলে এসেছে। তার অবস্থা গুরুতর তার মাথায় গুলিবিদ্ধ ও ডান পেটে ছুরিকাঘাত রয়েছে। চিকিৎসক জানিয়েছে অবস্থা আশঙ্কাজন ওসেকে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ( পরিদর্শক ) মোঃ ফারুক।















