
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর বউবাজার লিচুবাগান এলাকার একটি ভবনের ৭মতলা এসি বিস্ফোরণে একই পরিবারে ৪জন দগ্ধ। দগ্ধর হলেন মোঃতুহিন হোসেন(৩৮), তার স্ত্রী ইবা আক্তার(৩০), ২ছেলে তাওহীদ(০৭) ও তানভীর(০৯)।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১.৩০ মিনিটে এই ঘটনা ঘটে । পরে দগ্ধ অবস্থায় তাঁকের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরী বিভাগে রাতে নিয়ে আসলে তাদেরকে ভর্তি দেওয়া হয়।
তাদেরকে নিয়ে আসা ইবার বোন ফারজানা আক্তার জানান, দিবাগত রাত দেরটার দিকে ধলপুর লিচুবাগান এলাকার ৭তলা একটি আগুনের ঘটনা ঘটে, ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ বিকট শব্দে বাসার এসি বিস্ফোরণ হয়। এতে আমার বোন দুই ভাগিনা, বোনের স্বামী দগ্ধ হয়, রাতে তাদেরকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বাদে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়।
তিনি আরো জানান, ওদের গ্রামের বাড়ি ফরিদপুর সদর জেলার বর্তমানে, যাত্রাবাড়ী ধলপুর লিচু বাগান এলাকার একটি সাত তলা বাসায় থাকতো। তুহিন মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করতো ভুলেও জানান তিনি।
জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান,যাত্রাবাড়ি ধলপুর এলাকার একটি বাসায় এসি বিস্ফোরণে দগ্ধ হয়ে আমাদের এখানে ৪জন এসেছে।তুহিলের ৪৭ শতাংশ দগ্ধ,তার স্ত্রী ইভার ১৫ শতাংশ দগ্ধ, তার ছেলে তানভীরের ৪০শতাংশ দগ্ধ ও আরেক ছেলে তাওহীদের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরকে ভর্তি দেয়া হয়েছে। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক তাদের ইনহালেশন বার্ন রয়েছে।
















