
রাজধানীর উত্তরা পূর্ব থানার জসীম উদ্দীন রোড মোড় এলাকায় দ্রুতগামী বাসে ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোঃআরমান মির্জা(২১) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ছয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতে খালা নাজনীন আক্তার জানান, নিহত আরমান আমার ভাগিনা আরমান উত্তরার আব্দুল্লাহপুর নবাব হাবিবুল্লাহ কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে পাস করেছে, আজ সকালে মোটরবাইক চালিয়ে উত্তরা জসিম উদ্দিন রোড মোর এলাকায় দ্রুতগামী বাসে ধাক্কায় গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। আমরা খবর পেয়ে ওখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় আমার ভাগিনা মারা যায়।
তিনি আরো জানান,আমার ভাগিনার গ্রামে বাড়ি, চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার পূর্ব হাতিআলা গ্রামের আবু সুফিয়ান মির্জার সন্তান, বর্তমানে উত্তর এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
















