
রাজধানীর মহাখালীর আমতলী গুলশান সার্ভিস স্টেশন তেলের পাম্পে টেংকি পরিষ্কার করার সময় গ্যাস বিস্ফোরিত হয়ে আগুনের ঘটনায় ৭জন দগ্ধ । দগ্ধরা হলেন, স্বপন মোল্লা(২৪), মোঃ কবির(১৮), মোঃ রুবেল(২৮), মোঃ খাইরুল ইসলাম(২৮) মাসুদুর রহমান(৪৪), মোঃ আলমগীর হোসেন(৪০) ও মো: সজিব(৩১)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টারদিকে এই ঘটনাটি ঘটে।পরে দগ্ধ অবস্থায় তাদের’কে উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তাকে নিয়ে আসা নিয়াজ মাহমুদ জানান, মহাখালী আমতলী গুলশান সার্ভিস স্টেশন তেলের পাম্পে টেংকি পরিষ্কার করার সময় গ্যাস বিস্ফোরিত হয়ে সাত জন দগ্ধ হয়। পরে আমরা তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডাঃশাওন বিন রহমান জানান,মহাখালী পেট্রোল পাম্প অগ্নিকাণ্ডে ঘটনায় ৭জন আমাদের এখানে এসেছে। তাদের সবার চিকিৎসা দেওয়া হচ্ছে এখনো তাদের ড্রেসিং কাজ চলছে পার্সেন্টেজ পরে দেওয়া হবে।














