
নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের কাচপুর পুরান বাজার এলাকা একটি বাসায় গ্যাসের লাইন লিকেজ থেকে একই পরিবারের পাচজন দগ্ধ। তারা হলেন, মানব চৌধুরী(৪০), বাচা চৌধুরী (৩৮), মুন্নি(১৪), মৌওরী(০৬) ও চুন্নি(১২) জাতীয় বার্ন ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় শিশুসহ তাদের পাচজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা সুকেশ দাস জানান,সকালে রান্নাঘরে রান্না করার সময় গ্যাস লাইন থেকে বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়। পরে আমরা তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান, সোনারগাঁও কাঁচপুর পুরান বাজার এলাকার একটি বাসায় গ্যাসে লাইনলিকেজ থেকে একই পরিবারের শিশুসহ পাঁচ জন আমাদের এখানে এসেছে।মানবের শরীরে ৭০শতাংশ, তার স্ত্রী বাচার শরীরে ৪৫শতাংশ তন্নীর শরীরে ২২ শতাংশ, মুন্নি (১৪) শরীরে ২৮ শতাংশ,ও মৌরী শরীরে ৩৬ শতাংশ দগ্ধ হয়েছে।তাদের সবাইকে ভর্তি দেওয়া হয়েছে অবস্থা অসংখ্যজনক বলে জানান তিনি।














