
ঢাকার কেরানীগঞ্জে নারকেল বাগ এলাকায় মোটরসাইকেল সিএনজি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মোহাম্মদ নয়ন(২৭) ও মোঃ খাইরুল ইসলাম(৩৮)।
সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাড়ে বারটার দিকে তাদের দুই জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা পথচারী রাব্বি জানান, ঢাকার কেরানীগঞ্জ নারকেল- বাগ এলাকায় মোটরসাইকেল সিএনজি সংঘর্ষ হলে রাস্তায় দুজনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে আমরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, নিহত দুজনেরই বাসা ঢাকার কেরানীগঞ্জ এলাকায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
















