জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্টে এক মৃত্যু

রাজধানীর বংশাল থানার নাজিরা বাজার চৌরাস্তা আলাউদ্দিন রোড জামাই গলি এলাকায় বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় বৃষ্টির পানিতে ইলেকট্রিক তার পড়ে থাকলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ আমিন(৩০) নামের বেকারির দোকানের কর্মচারীর মৃত্যু।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল দশটার দিকে মৃত ঘোষণা করে।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা জিসান জানান, সকাল সোয়া ৯টার দিকে বংশালের নাজিরা বাজার চৌরাস্তা কাজী আলাউদ্দিন রোড এলাকায় সাইকেল চালিয়ে যাওয়ার সময় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্টে হয়।এলাকার লোকজন দেখতে পেয়ে বাঁশ দিয়ে তাকে পানি থেকে তুলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি পিরোজপুর জেলা ভান্ডারিয়া থানা টেলি – সানি এলাকার বাচ্চা মিয়ার সন্তান, বর্তমানে বিডিআর এলাকায় থাকতেন। নিহত পেশায় বেকারি দোকানের কর্মচারী।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্টে এক মৃত্যু

আপডেট : ০৫:৩৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫