
রাজধানীর মতিঝিলে ফকিরাপুল কালভার্ট রোড এলাকায় মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে মোঃ মাইদুল আলম সিফাত(২৭) নামে নিহত এক যুবক নিহত।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
ঢামেকে নিয়ে আসা পথচারী মোঃ শরিফুল ইসলাম জানান, নিহত সিফাত মোটরবাইক চালিয়ে যাওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে মাইদুলের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহতের বাবা মাসুদ আলম জানান, আমার ছেলেতিন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে এইচএসসি পাস করেছেন ও এখন এলএলবি পড়ার পরিকল্পনা ছিল আমার ছেলের তার আগেই সব শেষ হয়ে গেল ভাই।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলা সোনাপুর গ্রামে। বর্তমানে ওয়ারীর রাংকিং স্ট্রিটের ১৭/বি নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতাম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
















