
চট্টগ্রামে সাতকানিয়া একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চারজন দগ্ধ জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।দগ্ধ হলেন, মোঃ মাহবুবুর রহমান(৪৫), মোঃ ইদ্রিস আলী(২৭), মোঃ রিয়াজ উদ্দিন(২০) ও মোঃ ইউসুফ আলী (৩২)।
বুধবার ( ১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে।
তাদেরকে বার্নে নিয়ে আসা আরিফ হোসেন জানান, গতকাল বুধবার সকাল আটটার দিকে চট্টগ্রামের সাতকানিয়া চরপাড়া এলাকার বৈলতলী ইউনুস মার্কেটের মোঃ মাহবুবুর রহমানের দোকানে গ্যাস সিলিন্ডার আনলোড করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।পরে দোকান মালিক মোঃ মাহবুবুর রহমানসহ প্রায় ১০ জন দগ্ধ হয়।
পরে তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম বার্ন ইন্সটিটিউটে নেওয়া হয়,পরে সেখান থেকে ৪জনকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইন্সটিটিউটে আনা হয়।
তিনি আরো জানান, আমরা জানতে পেরেছি
এক ব্যক্তি সিগারেট পান করছিলেন ওই সিগারেটের আগুন থেকে এই ঘটনাটি ঘটে বলে আমাদের ধারণা।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান।চট্টগ্রামের সাতকানিয়া থেকে ৪জন দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছে, তাদের মধ্যে,ইদ্রিস আলীর ৬০শতাংশ দগ্ধ,ইউসুফ আলীর ৫৭ শতাংশ দগ্ধ, মাহবুবুর রহমান ৫০শতাংশ দগ্ধ, ও রিয়াজুদ্দিনের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার শ্বাসনালী দগ্ধ হয়েছে অবস্থা আশংকাজনক বলে জানান তিনি।














