
রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সামনে ট্রাকে ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণহারিয়ে পড়ে গিয়ে আরোহী মোঃ মুজিবুর রহমান(৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে দশটার দিকে মৃত ঘোষণা করে।
নিহতে শালিকা মোছাঃ খুশি আক্তার জানান, সকালে ছেলেকে স্কুলে দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় কুর্মিটোলা হাসপাতালে সামনে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনি পড়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে একটি হাসপাতালে নিয়ে যায় অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, আমার দুলাভাইয়ের বাসা, উত্তরা আজমপুর মধ্যপাড়া এলাকার মোঃ আবু সাঈদীর সন্তান।নিহত দুই ছেলের জনক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
















