পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মধুপুরের ফার্ম হাউজের পুকুরে ডুবে মশসুদ মনজুর বর্ষ(২২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে অচেতন অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু বর্ণিল সপ্তসি জানান, সকালের দিকে আমরা ৬/৭ বন্ধু মিলে নারায়ণগঞ্জের মদনপুরের একটি ফার্ম হাউসে ঘুরতে যান। দুপুরের দিকে পুকুরে সাঁতার কাটতে গেলে পানিতে ডুবে অচেতন হয়ে পড়ে বর্ষ। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসারজন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহত বর্ষ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ এলাকার শেখ মঞ্জুর বারি ছেলে। বর্তমানে মোহাম্মদপুরের করোতোয়া ১/বি ২ /১৫ বাবর রোডের বাসায় থাকতেন। এক ভাই এক বোন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি করে নিশ্চিত জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০৫:৩৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫