বাসের ধাক্কায় পিকআপ ভ্যানের চালকের মৃত্যু

রাজধানী ডেমরা থানার মিরপাড়া এলাকায় পিকআপ ভ্যান বাসের সংঘর্ষে মোঃ সাব্বির(২৬) নামে এক পিকআপ ভ্যান চালক নিহত।

সোমবার (০৮ সেপ্টেম্বর) দুপুর একটা দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতকে নিয়ে আসা রনি জানান, নিহত সাব্বির দেড় টনের পিকআপ ভ্যানের চালক ডেমরা মীরপাড়া এলাকায় পিকআপ ভ্যান নিয়ে আসার পথে রং সাইড থেকে অসীম পরিবহন বাসের সঙ্গে সংঘর্ষ হয় এতে পিকআপ ভ্যান চালক সাব্বির গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি চাঁপাই নবাবগঞ্জ জেলার নাচোল থানার ভিকরা গ্রামের মোঃ আলাউদ্দিনের সন্তান।বর্তমানে ডেমরার আতিক মার্কেটে এলাকায় থাকতো তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এই ঘটনায় বাস চালক আটকওবাস জব্দ করা হয়েছে।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

বাসের ধাক্কায় পিকআপ ভ্যানের চালকের মৃত্যু

আপডেট : ০৮:৫৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫