
রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণির সিগন্যাল এলাকায় বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট ট্রাকের চাপায় রাকিব(৩০) নামে এক যুবক নিহত ।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ছয়টার দিকে মৃত ঘোষণা করে।
পথচারী আব্দুল কাইয়ুম জানান, তেজগাঁও বিজয় সরণি সিগন্যাল এলাকা দিয়ে ওই যুবক বাইক সাইকেল চালিয়ে যাওয়ার সময় আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট ট্রাকের চাপায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বোন মারিয়া জানান, আমার ভাই তিব্বত কোম্পানিতে চাকরি করতো সকালে বাসা থেকে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় তেজগাঁও বিজয় সরণি সিগন্যাল এলাকায় আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট ট্রাকের চাপায় গুরুতর আহত হলে পরে মেডিকেলে নিয়ে গেলে আমার ভাইয়ের মৃত্যু হয় বলে আমরা জানতে পারি।
তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার বদরপুর পোস্ট পাটারি বাড়ি আব্দুল মান্নানের সন্তান বর্তমানে,ফার্মগেট এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি জানান, এই ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
















